মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৭০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৭০. তাঁর থেকে আরো বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতের দিন ঐ জিনিস দিয়ে তাকে শাস্তি দেয়া হবে। আর যে ব্যক্তি কোন মুসলমান অথবা মুমিনের উপর মিথ্যা সাক্ষ্য দিবে, সে হত্যা করার সমতুল্য অপরাধ করবে। আর যে ব্যক্তি মুমিন ব্যক্তিকে অভিশাপ দিবে, সে হত্যা করার মত অপরাধ করবে। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য মিল্লাত বা ধর্মের উপর মিথ্যা শপথ করবে, সে ঐ রকম মিথ্যা শপথকারী হিসাবে গণ্য হবে।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
وعنه أيضا (1) رفع الحديث إلى النبي صلى الله عليه وسلم قال من قتل نفسه بشيء عذب به (2) ومن شهد على مسلم (3) أو قال مؤمن بكفر فهو كقتله ومن لعنه فهو كقتله ومن حلف على ملة غير الاسلام كاذبا فهو كما حلف