মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৭১
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭১. আবু হাসসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রা) একটি কাজের আদেশ দিলে কাজটি সমাপ্ত করার পর বলা হলো, আমরা এই এই কাজ করেছি। তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূল সত্য বলেছেন। বর্ণনাকারী বলেন, তখন আশতার (র) তাকে বললো, আপনি যে কথা বলেছেন, তা মানুষের মাঝে প্রচারিত হয়েছে। তবে কি আল্লাহর রাসূল আপনার কাছে বিশেষ কিছু রেখে গেছেন? 'আলী (রা) বলেন, মানুষকে বাদ দিয়ে আল্লাহর রাসূল আপনার কাছে বিশেষ কিছু রেখে যাননি। তবে আমি তাঁর কাছ থেকে যা শুনেছি, তা আমার তরবারীর খাপের মধ্যে একটি সহীফায় (পুস্তিকা) আছে। তিনি বলেন, লোকেরা তাকে পীড়াপীড়ি করলে তিনি সহীফাটি বের করেন, দেখা গেল তাতে লেখা আছে যে, যে ব্যক্তি কুরআন-সুন্নাহের বিরোধী নতুন কিছু সৃষ্টি করবে, কিংবা বিদ'আত সৃষ্টিকারীকে আশ্রয় দেবে, তার প্রতি আল্লাহ্, ফেরেশতা ও মানবকুলের অভিশাপ বর্ষিত হবে, তার কোন ফরয বা নফল ইবাদত আল্লাহ্ কবুল করবেন না। তিনি বলেন, তাতে আরো লেখা ছিল- ইবরাহীম (আ) মক্কা-শরীফকে হরম ঘোষণা করেছেন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن أبي حسان (4) ان عليا رضي الله عنه كان يأمر بالأمر فيؤتي فيقال قد فعلنا كذا وكذا فيقول صدق الله ورسوله قال فقال له الأشتر ان هذا الذي تقول قد تفشغ (5) في الناس فشيء عهده اليك رسول الله صلى الله عليه وسلم؟ قال علي رضي الله عنه ما عهد الى رسول الله صلى الله عليه وسلم شيئا خاصة دون الناس إلا شيء سمعته منه فهو في صحيفة في قراب (6) سيفى قال فلم يزالوا به حتى أخرج الصحيفة قال فإذا فيها من أحدث حدثا أو آوى محدثا (7) فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل (8) قال واذا فيها ان ابراهيم حرم مكة الحديث