মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৭২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭২. আবু তুফায়ল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'আলী (রা)-কে বললাম, আপনি আমাদেরকে এমন একটি বিষয়ের সংবাদ দিন যা গোপনে আল্লাহর রাসূল (ﷺ) আপনাকে বলেছেন। তিনি বললেন, মানুষের কাছে লুকিয়ে রেখে কোন জিনিস তিনি আমাকে বলেননি। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে যবেহ করে, যে ব্যক্তি কোন বিদ'আতী কাজে লিপ্ত ব্যক্তিকে আশ্রয় দেয়, যে ব্যক্তি পিতা-মাতাকে কষ্ট দেয় এবং যে ব্যক্তি যমীর সীমানা অবৈধভাবে পরিবর্তন করে, এদের সবার উপর আল্লাহর লা'নত।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن أبي الطفيل (10) قال قلنا لعلي أخبرنا بشيء أسره اليك رسول الله صلى الله عليه وسلم فقال ما أسر الي شيئا كتمه الناس ولكن سمعته يقول لعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من لعن والديه ولعن الله من غير تخوم الأرض (11) يعني المنار
tahqiqতাহকীক:তাহকীক চলমান