মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৭৬
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৬. আবূ বারযা (রা) বলেন, একদা আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। তখন রাসূল (ﷺ) দু'জন লোককে গান গাইতে শোনেন। তাদের একজন আরেকজনের প্রতি উত্তর দিচ্ছিল। একজন বলছিল: আমার বা হস্তের হাড় দেখা দেওয়ার অবস্থা হয়েছে এবং যুদ্ধ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা আমাকে পাগল বানিয়ে কবরে পৌঁছে দেবে। তখন রাসূল (ﷺ) বললেন, দেখ তো তারা কারা? তখন বলা হলো, তারা অমুক এবং অমুক। তখন রাসূলুল্লাহ (ﷺ) বদদু'আ করে বলেন, হে আল্লাহ্! তাদেরকে পশ্চাতে ফিরিয়ে দিন এবং জাহান্নামে প্রবেশ করান। (কারণ তারা ছিল মুনাফিক।)
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن أبي برزة (1) قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فسمع رجلين يتغنيان (2) وأحدهما يجيب الآخر وهو يقول (لا يزال حوارى تلوح عظامه زوى الحرب عنه أن يجن فيقبرا) (3) فقال النبي صلى الله عليه وسلم انظروا من هما؟ قال فقالوا فلان وفلان فقال النبي صلى الله عليه وسلم اللهم أركسهما (4) ركسا ودعهما الى النار (5) دعا