মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৭৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৭. 'আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসা ছিলাম। সে সময় 'আমর ইবনুল 'আস (রা) আমাদের সাথে মিলিত হওয়ার জন্য তার পোশাক পরিধান করার জন্য গেলেন, তখনও আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, এখনই তোমাদের নিকট একজন অভিশপ্ত ব্যক্তি প্রবেশ করবে। এ কথা শুনে আমি ভীত- শংকিত হয়ে পড়লাম এবং ভীতরে ও বাহিরে তাকাচ্ছিলাম। অবশেষে হাকাম ইব্ন আবুল আস সেখানে প্রবেশ করলেন। (তিনি 'উছমান (রা)-এর চাচা ছিলেন এবং নবী করিম (ﷺ) তাকে অভিশাপ দিয়েছিলেন)
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن عبد الله بن عمرو (1) قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم وقد ذهب عمرو بن العاص يلبس ثيابه ليلحقني فقال ونحن عنده ليدخلن عليكم رجل لعين فوالله ما زلت وجلا (2) اتشوف داخلا وخارجا حتى دخل فلان يعني الحكم