মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৮৬
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাকে নবী করিম (ﷺ) অভিশাপ অথবা গালি দেন, অথবা তার জন্য বদদু'আ করেন, সে ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হওয়া সম্পর্কে
৮৬. 'আয়েশা (রা) থেকে আরো বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে দু'জন লোক প্রবেশ করলে তিনি তাদেরকে কঠোর কথা বলেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! অনেকে আপনার নিকট থেকে কল্যাণের দু'আ পেয়েছে, এ দু'জন কি আপনার কাছ থেকে কল্যাণের দু'আ পায়নি? তখন রাসূল (ﷺ) বললেন, তুমি জান না, আমার রব আমার সাথে কী অংগীকার করেছেন। আমি বলেছি: হে আল্লাহ্! যদি আমি কোন মুমিনকে কঠোর কথা বলি, প্রহার করি ও অভিশাপ নেই; তাহলে সেটা তার জন্য ক্ষমা, নিরাপত্তা বা এ জাতীয় অন্য কিছু করে দিন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنه النبي صلى الله عليه وسلم أو سبه أو دعا عليه وليس هو أهل لذلك كان له زكاة وأجرا ورحمة
وعنها ايضا (8) قالت دخل على النبي صلى الله عليه وسلم رجلان فأغلظ لهما وسبهما قالت فقلت يا رسول الله لمن أصاب منك خيرا ما أصاب هذان منك خيرا (9) قالت فقال أو ما علمت ما عهدت عليه ربي عز وجل قال قلت اللهم ايما مؤمن سببته أو جلدته أو لعنته فاجعلها له مغفرة وعافية وكذا وكذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান