মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৮৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাকে নবী করিম (ﷺ) অভিশাপ অথবা গালি দেন, অথবা তার জন্য বদদু'আ করেন, সে ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হওয়া সম্পর্কে
৮৭. হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাবুকের যুদ্ধে বের হলে তাকে জানানো হলো যে, প্রয়োজনীয় পানির স্বল্পতা রয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) একজন আহ্বানকারীকে ঘোষণা দিতে বললেন যে, আমার পূর্বে কেউ যেন পানির নিকট না যায়। তখন রাসূল (ﷺ) পানির নিকট এসে দেখলেন যে, একদল তাঁর পূর্বেই পানির নিকট এসে পৌঁছেছে। তখন রাসূল (ﷺ) তাদের অভিশাপ দেন (তারা ছিল মুনাফিক)।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنه النبي صلى الله عليه وسلم أو سبه أو دعا عليه وليس هو أهل لذلك كان له زكاة وأجرا ورحمة
عن حذيف (10) قال خرج رسول الله صلى الله عليه وسلم يوم غزوة تبوك قال فبلغه أن في الماء قلة الذي يرده (11) فأمر مناديا فنادى في الناس أن لا يسبقني الى الماء احد فأتى الماء وقد سبقه قوم فلعنهم