মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৮৮
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাকে নবী করিম (ﷺ) অভিশাপ অথবা গালি দেন, অথবা তার জন্য বদদু'আ করেন, সে ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হওয়া সম্পর্কে
৮৮. আবু সাওয়ার (র) তার মামা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি দেখলাম কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে পিছনে হাঁটছে। আমিও তাদের পিছু নিলাম হঠাৎ দেখলাম। তারা তাড়াতাড়ি উধাও হয়ে গেল, অথচ আমি বাকী থাকলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এসে লাঠি, ছড়ি, মিসওয়াক ইত্যাদি তাঁর কাছে যা ছিল, তা দিয়ে আমাকে প্রহার করলেন। আল্লাহ্ শপথ করে বলছি, ব্যথাটা বেশী ছিল না, কিন্তু আমি একটি রাত চিন্তিতভাবে কাটালাম এবং আমি মনে করেছিলাম রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এজন্যই প্রহার করেছেন যে, আল্লাহ নিশ্চয় আমার ব্যাপারে তাকে কিছু জানিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে, ভোর হলেই আমি রাসূল (ﷺ)-এর কাছে যাবো। তিনি বলেন, তখন জিব্রাইল (আ) রাসূল (ﷺ)-এর নিকট অবতরণ করে বলেন, আপনি একজন রাখাল। আপনি যাদের রাখাল, তাদের শিং ভেঙ্গে দেবেন না, অর্থাৎ তাদের সাথে কঠোর আচরণ করবেন না। বর্ণনাকারী বলেন, যখন আমরা ফযরের নামায আদায় করলাম অথবা বলেছেন, ভোরে উপনিত হলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আল্লাহ! কিছু লোক আমার পিছনে পিছনে চলতে থাকে, আমি সেটা পছন্দ করিনি। হে আল্লাহ! তাদের কাউকে যদি আমি প্রহার অথবা কঠোর ভাষায় তিরস্কার করে থাকি, তবে সেটা যেন তার জন্য কাফফারা ও ছাওয়াবে পরিণত হয় অথবা ক্ষমা ও রহমতে পরিণত হয়। অথবা অনুরূপ কথা বলেছেন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنه النبي صلى الله عليه وسلم أو سبه أو دعا عليه وليس هو أهل لذلك كان له زكاة وأجرا ورحمة
عن أبي السوار (2) عن خاله قال رأيت رسول الله صلى الله عليه وسلم وأناس يتبعونه فاتبعته معهم (3) قال ففجئني القوم يسعون (4) قال وأبقى القوم (5) قال فأتى على رسول الله فضربني ضربة إما بعسيب (6) أو قضيب أو سواك أو شيء كان معه قال فوالله ما أوجعني قال فبت بليلة (7) قال وقلت ما ضربني رسول الله صلى الله عليه وسلم إلا لشيء علمه الله في قال وحدثتني نفسي ان آتي رسول الله صلى الله عليه وسلم اذا اصبحت قال فنزل جبريل عليه السلام على النبي صلى الله عليه وسلم فقال انك راح لا تكسرن قرن رعيتك (8) قال فلما صلينا الغداة أو قال صبحنا قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم ان اناسا بيتبعوني واني لا يعجبني ان يتبعوني اللهم فمن ضربت أو سببت فاجعلها له كفارة وأجرا أو قال مغفرة ورحمة أو كما قال
tahqiqতাহকীক:তাহকীক চলমান