মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৯০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: উট ও মোরগের উপর অভিসম্পাত সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৯০. আবু বারযা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আরোহণের উষ্ট্রী অথবা উটের উপরে কোন সম্প্রদায়ের মালপত্র ছিল এবং তার উপরে একজন দাসী বসা ছিল। তারা দুটি পাহাড়ের মাঝখান দিয়ে অতিক্রম করছিল। আর তাদের জন্য পথটি ছিল খুবই সংকীর্ণ। সে হঠাৎ রাসূল (ﷺ) কে দেখে উটকে ধমক দিয়ে বললো, হে আল্লাহ্। উটের উপর লা'নত বর্ষণ কর। তখন নবী করিম (ﷺ) বললেন, এ দাসীর মালিক কে? তিনি বলেন, যে উষ্ট্রী অথবা উটের উপর আল্লাহর লা'নত বর্ষণ করা হয়, তা যেন আমাদের সঙ্গে না যায়।
كتاب المدح والذم
باب ما جاء في لعن الابل والديكة
عن أبي برزة (1) قال كانت راحلة أو ناقة أو بعير عليها بعض متاع القوم وعليها جارية فأخذوا بين جبلين (2) فتضايق بهم الطريق فأبصرت رسول الله صلى الله عليه وسلم فقالت حل حل (3) اللهم العنها فقال النبي صلى الله عليه وسلم من صاحب هذه الجارية؟ لاتصحبنا راحلة أو ناقة أو بعير عليها من لعنه الله تبارك وتعالى
tahqiqতাহকীক:তাহকীক চলমান