মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৯১
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: উট ও মোরগের উপর অভিসম্পাত সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৯১. 'ইমরান ইব্‌ন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) কোন এক সফরে ছিলেন, তখন আনসারদের একজন মহিলা উটের উপর ছিল এবং তাকে দ্রুত গতিতে হাকাচ্ছিল, সে ক্রুদ্ধ হয়ে উটকে অভিশাপ দিচ্ছিল, সে সময় রাসূলুল্লাহ (ﷺ) তার কথা শুনে বললেন, উটের উপর যা আছে তা নিয়ে তাকে ছেড়ে দাও, কারণ সে অভিশপ্ত। 'ইমরান (রা) বলেন, আমি এখনও যেন উটটিকে দেখতে পাচ্ছি, তা লোকজনের মাঝে চরে বেড়াচ্ছে। কিন্তু কেউ উটের প্রতি দৃষ্টিপাত করছে না।
كتاب المدح والذم
باب ما جاء في لعن الابل والديكة
عن عمران بن حصين (5) قال بينما رسول الله صلى الله عليه وسلم في بعض اسفاره وامرأة من الانصار على ناقة فضجرت فلعنتها فسمع ذلك رسول الله صلى الله عليه وسلم فقال خذوا ما عليها (6) ودعوها فإنها ملعونة قال عمران فكأني انظر اليها الآن تمشي في الناس ما يعرض لها أحد يعني الناقة
tahqiqতাহকীক:তাহকীক চলমান