মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১০২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে গালি দেয়া, তার বিরুদ্ধে যুদ্ধ করা সম্পর্কে ভীতি প্রদর্শন এবং যে গালি দিয়েছে সে অপরাধী, আর নির্যাতিত ব্যক্তি যেন সীমা অতিক্রম না করে
১০২. নু'মান ইব্ন মুকাররিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক ব্যক্তি তাঁর সামনে অন্য এক ব্যক্তিকে গালি দেয়। তখন গালিপ্রাপ্ত ব্যক্তি তাকে বলে, তোমার উপর শান্তি বর্ষিত হোক। বর্ণনাকারী বলেন, রাসূল (ﷺ) বললেন, তুমি যখন তাকে গালি দাও, তখন একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে তা প্রতিহত করে, তাকে বলে, বরং তুমিই এ গালির অধিক উপযুক্ত। আর যখন তুমি তাকে বল: তোমার উপর শান্তি বর্ষিত হোক। তখন ফেরেশতা তাকে বলে, না সে নয়, বরং শান্তি বর্ষিত হওয়ার তুমিই উপযুক্ত ব্যক্তি।
كتاب المدح والذم
باب ما جاء في الترهيب من سب المسلم وقتاله وان إثم ذلك على البادئ مالم يعتد المظلوم
عن النعمان بن مقرن (11) قال قال رسول الله صلى الله عليه وسلم سب جل رجلا عنده قال فجعل الرجل المسبوب يقول عليك السلام قال قال رسول الله صلى الله عليه وسلم أما إن ملكا بينكما يذب عنك كلما يشتمك هذا قال له بل أنت وأنت احق به (1) واذا قال له عليك السلام قال لا بل لك انت احق به