মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১০৩
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে গালি দেয়া, তার বিরুদ্ধে যুদ্ধ করা সম্পর্কে ভীতি প্রদর্শন এবং যে গালি দিয়েছে সে অপরাধী, আর নির্যাতিত ব্যক্তি যেন সীমা অতিক্রম না করে
১০৩. 'আবদুল্লাহ ইব্‌ন সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আম্মার ইব্‌ন ইয়াসির (রা) বলেন, মুশরিকগণ যখন আমাদেরকে ব্যঙ্গ করেছিল, তখন আমরা এ ব্যাপারে রাসূল (ﷺ)-এর নিকট অভিযোগ করলাম। তিনি বললেন, যেভাবে তারা তোমাদেরকে ব্যঙ্গ করেছে, তোমরাও তাদেরকে সেভাবে ব্যঙ্গ কর। তখন আমরা মদীনার দাসীদেরকে কাফিরদের কিভাবে ব্যঙ্গ করতে হয়, তা শিখাতাম।
(আহমদ, তাবরানী, বাযযার)
كتاب المدح والذم
باب ما جاء في الترهيب من سب المسلم وقتاله وان إثم ذلك على البادئ مالم يعتد المظلوم
عن عبد الله ابن سلمة (3) قال قال عمار بن ياسر لما هجانا المشركون شكونا ذلك الى رسول الله صلى الله عليه وسلم فقال قولوا لهم كما يقولون لكم قال فلقد رأيتنا نعلمه إماء أهل المدينة
tahqiqতাহকীক:তাহকীক চলমান