মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৪২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বারে অবস্থানকালে কতক গোত্রীয় লোক নিয়ে আবূ হুরায়রা (রা)-এর তথায় আগমন এবং হাবশায় হিজরতকারী মুহাজিরগণকে নিয়ে আবূ মূসা আশআরী (রা)-এর তাঁর সাথে সাক্ষাৎ
৩৪২. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) খায়বার বিজয় শেষে মদীনায় ফিরছিলেন। যখন তিনি উহুদ পাহাড় দেখলেন তখন বললেন, এই যে পাহাড় সেটি আমাদেরকে ভালবাসে এবং আমরা সেটিকে ভালবাসি।যখন তিনি মদীনায় পৌঁছলেন তখন বললেন
اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لَا بَتَيْهَا كَمَا حَزَمَ إِبْرَاهِيمُ مَكَّةَ
হে আল্লাহ। ইব্রাহীম যেমন মক্কাকে হারাম শরীফ ঘোষণা করেছে আমি তেমন মদীনার দু' পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলকে হারাম শরীফ ঘোষণা করছি।

كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في قدوم أبى هريرة في رهط من قومه وقدوم أبى موسى الأشعرى ومن معه من مهاجرى الحبشة والنبى صلى الله عليه وسلم بخيبر
عن أنس بن مالك (3) أن رسول الله صلى الله عليه وسلم أقبل من خيبر فلما رأى أُحداً قال هذا جبل يحبنا ونحبه (4) فلما أشرف على المدينة قال اللهم انى أحرم ما بين لابنيها (5) كما حرم ابراهيم مكة