মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৪৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : কাযা উমরা ও রাসূলুল্লাহ্ (ﷺ) মায়মুনা বিনত হারিছকে বিয়ে করা
৩৪৫. আবদুল্লাহ্ ইবন উমার (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) উমরার উদ্দেশ্যে বের হলেন। মক্কার কাফিরেরা তাঁর মাঝে ও বায়তুল্লাহ্ শরীফের মাঝে বাধা হয়ে দাঁড়াল। ফলে তিনি হুদায়বিয়া প্রান্তরে পশু কুরবানী করলেন এবং মাথা মুণ্ডণ করলেন। ওদের সাথে তাঁর চুক্তি হল যে, পরবর্তী বৎসর তিনি উমরা করার জন্যে আসবেন এবং সাথে তরবারি ব্যতীত অন্য কোন অস্ত্রশস্ত্র বহন করবেন না। তারা যে ক'দিন অনুমতি দিবে শুধু সেই ক'দিন মক্কায় অবস্থান করবেন। সে সূত্রে পরবর্তী বৎসর তিনি উমরা করলেন। তিনি চুক্তি মুতাবিক মক্কায় প্রবেশ করলেন। তিন দিন অবস্থানের পর তারা তাঁকে বেরিয়ে যেতে বলল। তিনি বেরিয়ে গেলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذكر عمرة القضاء وزواجه صلى الله عليه وسلم بميمونة بنت الحرث رضى الله عنها
عن عبد الله بن عمر (2) أن رسول الله صلى الله عليه وسلم خرج معتمراً فحال كفار قريش بينه وبين البيت فنحر هديه وحلق رأسه بالحديبية فصالحهم على أن يعتمروا العام المقبل ولا يحمل السلاح عليهم (وقال سريج ولا يحمل سلاحاً) إلا سيوفاً ولا يقيم بها الا ما أحبوا، فاعتمر من العام المقبل فدخلها كما كان صالحهم، فلما أن اقام ثلاثاً أمروه بالخروج فخرج