মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়

হাদীস নং: ৩৪৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : কাযা উমরা ও রাসূলুল্লাহ্ (ﷺ) মায়মুনা বিনত হারিছকে বিয়ে করা
৩৪৭. বারা ইব্‌ন আযিব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কাযা উমরা আদায়ের জন্যে যখন মক্কায় প্রবেশ করলেন, তখন কুরায়শ নেতারা আলী (রা) এর নিকট এসে বলল, আপনার নেতাকে চলে যেতে বলুন, কারণ নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) মক্কা থেকে বেরিয়ে গেলেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذكر عمرة القضاء وزواجه صلى الله عليه وسلم بميمونة بنت الحرث رضى الله عنها
عن البراء بن عازب (4) أن رسول الله صلى الله عليه وسلم لما دخل مكة في عمرة القضاء أتوا علياً فقالوا قل لصاحبك فليخرج عنا فقد مضى الأجل، فخرج رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান