মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৪৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : কাযা উমরা ও রাসূলুল্লাহ্ (ﷺ) মায়মুনা বিনত হারিছকে বিয়ে করা
৩৪৮. আবূ তোফায়ল বর্ণনা করেছেন, ইব্ন আব্বাস (রা) থেকে যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন কাযা উমরাকালে মাররায যাহরানে অবতরণ করলেন, তখন সাহাবীদের কানে একথা এল যে, কুরায়শগণ বলছে দুর্বলতার কারণে মুসলমানগণ জোরে হাঁটতে পারছে না। সাহাবীগণ বলল, আমরা যদি আমাদের কতক বাহন যবাই করে তার গোশত ও ঝোল খেয়ে পরিতৃপ্ত হয়ে আগামীকাল ফুরফুরে মেজাজে ওদের সমাবেশে গমন করি তাহলে ভালো হবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন- না, তা করবে না। বরং তোমাদের যার নিকট যে খাদ্যসামগ্রী রয়েছে তার সব একত্রিত কর। সকল খাদ্যদ্রব্য একত্রিত করা হল। দস্তরখান বিছিয়ে সকলে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলেন এবং প্রত্যেকে নিজ নিজ থলিতে খাদ্য সঞ্চিত করে রাখলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) অগ্রসর হলেন। তিনি মসজিদুল হারামে প্রবেশ করলেন। কুরায়শগণ হাতিমের পাশে বসে রইল। তিনি চাঁদরে ইদতিবা করলেন অর্থাৎ বাম কাঁধের উপর এবং ডান বগলের নীচে চাঁদর স্থাপন করে ডান বাহু খোলা রাখলেন। এরপর বললেন, শত্রুপক্ষ যেন তোমাদের কারো মধ্যে কোন দুর্বলতা দেখতে না পায়। তিনি রুকন-ই ইয়ামানী স্পর্শ করলেন, তারপর মাতাফে প্রবেশ করলেন। এরপর রুকন-ই-আসওয়াদের দিকে অগ্রসর হলেন। কুরায়শগণ তখন বলল, ওরা তো সাধারণভাবে হাঁটতে পছন্দ করছে না বরং হরিণের মত লাফাচ্ছে। রাসূলুল্লাহ (ﷺ) তিনবার এভাবে হাঁটলেন। ফলে এটি সুন্নতরূপে নির্ধারিত হল। আবূ তোফায়ল বলেন ইবন আব্বাস (রা) আমাকে এও জানিয়েছেন যে, বিদায় হজ্জেও রাসূলুল্লাহ (ﷺ) এরূপ করেছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذكر عمرة القضاء وزواجه صلى الله عليه وسلم بميمونة بنت الحرث رضى الله عنها
عن أبى الطفيل عن ابن عباس (1) أن رسول الله صلى الله عليه وسلم لما نزمر الظهران (2) في عمرته (أى عمرة القضاء) بلغ أصحاب رسول الله صلى الله عليه وسلم أن قريشاً تقول ما يتباعثون (3) من العجف، فقال أصحابه لو انتحرنا (4) من ظهرنا فأكلنا من لحمه وحسونا من مرقه أصبحنا غداً حين ندخل على القوم وبنا جمامة (5) قال لا تفعلوا، ولكن اجمعوا لى من أزوادكم فجمعوا له وبسطوا الانطباع (6) فاكلوا حتى تولوءا وحثاكل واحد منهم في جرابه ثم أقبل رسول الله صلى الله عليه وسلم حتى دخل المسجد وقعدت قريش نحو الحجر فاضطبع (7) بردائه ثم قال لا يرى القوم فيكم غميزة (8) فاستلم الركن ثم دخل حتى إذا تغيب بالركن اليمانى مشى إلى الركن الأسود، فقالت قريش ما يرضون بالمشئ انهم لينقزون (9) نقز الظباء، ففعل ذلك ثلاثة أطواف فكانت سنة، قال أبو الطفيل وأخبرنى ابن عباس أن النبى صلى الله عليه وسلم فعل ذلك في حجة الوداع