মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৪৯
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : কাযা উমরা ও রাসূলুল্লাহ্ (ﷺ) মায়মুনা বিনত হারিছকে বিয়ে করা
৩৪৯ - সাঈদ ইব্ন জুবায়র বর্ণনা করেছেন ইব্ন আব্বাস (রা) থেকে। তিনি বলেছেন যে, কাযা উমরা সম্পাদনের জন্যে রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীগণ মক্কায় আগমন করলেন। এমতাবস্থায় যে, ইয়াছরিবের জ্বর তাঁদেরকে দুর্বল করে ফেলেছিল। তখন মুশরিকগণ নিজেরা বলাবলি করেছিল যে, তোমাদের নিকট এমন কতক লোক আসছে জ্বর যাদেরকে দুর্বল করে ফেলেছে। মহান আল্লাহ্ তাঁর নবীকে ওদের মন্তব্য সম্পর্কে অবহিত করলেন। তিনি সাহাবীদেরকে রমল বা বীরত্ব প্রদর্শনের সাথে তাওয়াফ করার নির্দেশ দিলেন। মুশরিকগণ হাতিমের পাশে বসা ছিল্ তারা তাকিয়ে তাকিয়ে দেখছিল। মুসলমানগণ রমল করছিল এবং দুই স্তম্ভের মাঝখানে স্বাভাবিক গতিতে হাঁটছিল। মুশরিকগণ তখন বলেছিল যে, এদের ব্যাপারে তোমরা মন্তব্য করেছিলে যে, জ্বর তাদেরকে দুর্বল করে ফেলেছে তারা বরং অমুক অমুকের চেয়ে অধিক শক্তিশালী। ইব্ন আব্বাস (রা) বলেন হাজীদের প্রতি সহানুভূতিশীলতার কারণেই রাসূলুল্লাহ (ﷺ) সকল চক্করে রমল করার নির্দেশ দেননি।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في ذكر عمرة القضاء وزواجه صلى الله عليه وسلم بميمونة بنت الحرث رضى الله عنها
عن سعيد بن جبير (10) عن ابن عباس قال قدم رسول الله صلى الله عليه وسلم (يعنى مكة في عمرة القضاء) وأصحابه وقد وهنتهم حمى يثرب، قال فقال المشركون إنه يقدم عليكم قوم قد وهتهم الحمى، قال فأطلع الله النبى صلى الله عليه وسلم على ذلك فأمر أصحابه أن يرمّلوا وقعد المشركون ناحية الحجر ينظرون اليهم فرملوا ومشوا ما بين الركنين، قال فقال المشركون هؤلاء الذين تزعمون أن الحمى وهنتهم، هؤلاء أقوى من كذا وكذا ذكروا قولهم، قال ابن عباس فلم يمنعه أن يأمرهم أن يرملون الأشواط كلها الا ابقاء عليهم، وقد سمعت حماداً (11) يحدثه عن سعيد بن جبير عن ابن عباس، وعن عبد الله عن سعيد بن جبير لا شك فيه عنه