মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আদব অধ্যায়
হাদীস নং: ৬৭
আদব অধ্যায়
পরিচ্ছেদ। হাঁচিদাতা ও পাশের লোকেরা কী বলবে এবং পরে সে তাদের জন্য কী বলবে।
৬৭। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হাঁচি দিয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ। আমি কী বলব? তিনি বললেন, বল, اَلْحَمْدُ (সমস্ত প্রশংসা আল্লাহর।) লোকেরা বলল, আমরা তার জন্য কী বলব? তিনি বললেন, তোমরা তার জন্য বল, يَرْحَمك الله (আল্লাহ তোমার ওপর অনুগ্রহ করুন।) হাঁচিদাতা বলল, ইয়া রাসূলাল্লাহ। আমি তাদের জন্য কী বলব? তিনি বললেন, তুমি তাদের জন্য বল, يَهْدِيْكُمُ اللَّهُ وَيُصْلِحُ بالكُمْ (আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিন এবং তোমাদেরকে খোশহালে রাখুন।)
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও আবূ ইয়া'লা বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী আবু মা'শার নাজীহ শিথিল প্রকৃতির। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
হাদীসটি হায়সামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও আবূ ইয়া'লা বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী আবু মা'শার নাজীহ শিথিল প্রকৃতির। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الأدب
باب ما يقول من عطس وما يقول له من حوله وما يقول لهم
عن عائشة رضي الله عنها قالت عطس رجل عند رسول الله صلى الله عليه وسلم قال ما أقول يا رسول الله؟ قال قل الحمد لله، قال القوم ما نقول له يا رسول الله؟ قال قولوا له يرحمك الله، قال ما أقول لهم يا رسول الله؟ قال قل لهم يهديكم الله ويصلح بالكم