মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৬৮
আদব অধ্যায়
পরিচ্ছেদ। হাঁচিদাতা ও পাশের লোকেরা কী বলবে এবং পরে সে তাদের জন্য কী বলবে।
৬৮। আবু বুরদা (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়াহুদীরা নবী (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে এই উদ্দেশ্যে হাঁচি দিতো যাতে তিনি তাদের জন্য يَرْحَمْكُمُ اللهُ (আল্লাহ তোমাদের ওপর অনুগ্রহ করুন) বলেন। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) তাদের জন্য বলতেন, يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بال (আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিন এবং তোমাদেরকে খোশহালে রাখুন।) (আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, হাকিম) হাকিম (র) ও তিরমিযী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।
كتاب الأدب
باب ما يقول من عطس وما يقول له من حوله وما يقول لهم
عن أبى بردة عن أبيه قال كانت اليهود يتعاطسون (6) عند النبي صلى الله عليه وسلم رجاء أن يقول لهم يرحمكم الله، فكان يقول لهم يهديكم الله ويصلح بالكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান