মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আদব অধ্যায়

হাদীস নং: ৬৯
আদব অধ্যায়
পরিচ্ছেদ। হাঁচিদাতা ও পাশের লোকেরা কী বলবে এবং পরে সে তাদের জন্য কী বলবে।
৬৯। সালামা ইবন আকওয়া' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি হাঁচি দিলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, يَرْحَمْكُمُ اللهُ (আল্লাহর তোমাদের ওপর অনুগ্রহ করুন) এরপর সে আবার হাঁচি দিলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, লোকটি সর্দিগ্রস্ত। (মুসলিম ও ইমামচতুষ্ঠয়)
كتاب الأدب
باب ما يقول من عطس وما يقول له من حوله وما يقول لهم
عن سلمة بن الأكوع قال كنت جالسا عند رسول الله صلى الله عليه وسلم فعطس رجل فقال رسول الله صلى الله عليه وسلم يرحمك، الله ثم عطس أخرى (9) فقال رسول الله صلى الله عليه وسلم الرجل مزكوم

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা বুঝা গেল যে, যদি সর্দিকাশির কারণে কারো বারবার হাঁচি আসে, তাহলে এ অবস্থায় প্রতিবার 'ইয়ারহামুকাল্লাহ' বলা জরুরী নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান