মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৬০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: 'হে রাসূল! তোমাকে যেন দুঃখ না দেয় যারা কুফরীর দিকে দ্রুত ধাবিত হয়... তারাই ফাসিক।
২৬০। 'আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি মহান আল্লাহ তা'আলার বাণী, "তারা তোমার নিকট আসে তাহলে তাদের বিচার নিষ্পত্তি করো অথবা তাদেরকে উপেক্ষা করো, তুমি যদি তাদেরকে উপেক্ষা কর তবে তারা তোমার কোন ক্ষতি করতে পারবে না। আর যদি বিচার নিষ্পত্তি কর তবে তাদের মধ্যে ন্যায় বিচার করিও। নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালবাসেন।(১)-এর ব্যাপারে বলেন, বনু নাযীর গোত্রের কোন ব্যক্তি যদি বনু কুরায়জার কোন ব্যক্তিকে হত্যা করত তাহলে তার অর্ধেক রক্তমূল্য আদায় করত আর বনু কুরায়জা গোত্রের কোন ব্যক্তি যদি বনু নাযীর গোত্রের কাউকে হত্যা করত তাহলে তারা পূর্ণ রক্তমূল্য আদায় করত। রাসূলুল্লাহ (ﷺ) তখন উভয় সম্প্রদায়ের মধ্যে রক্তমূল্যর ক্ষেত্রে সমতা রক্ষার বিধান দিলেন।
(আবু দাউদ, নাসাঈ)
১. আল-কুরআন, ৫: ৪২।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر إلى قوله (ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون)
عن ابن عباس في قوله تعالى (فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم (2) وان تعرض عنهم فلن يضروك شيئا وان حكمت فاحكم بينهم بالقسط ان الله يحب المقسطين) قال كان بنو النضير اذا قتلوا قتيلا من بني قريظة أدوا اليهم نصف الدية واذا قتل بنو قريظة من بني النضير قتيلا أدوا اليهم الدية كاملا فسوى رسول الله صلى الله عليه وعلى آله وسلم بينهم الدية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৬০ | মুসলিম বাংলা