মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২৬৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
সূরা আন'আম
পরিচ্ছেদ: "ভূ-পৃষ্ঠে বিচরণশীল এমন জীব নাই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখী উড়ে না যারা তোমাদের মত এক একটি উম্মত নয়।"
পরিচ্ছেদ: "ভূ-পৃষ্ঠে বিচরণশীল এমন জীব নাই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখী উড়ে না যারা তোমাদের মত এক একটি উম্মত নয়।"
২৬৯। 'উবায়দুল্লাহ ইব্ন যিয়াদ (র) হতে বর্ণিত, তিনি বুস্র সুলামীর দুপুত্রের সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি তাদের দু'জনের নিকট প্রবেশ করে তাদেরকে বললাম, আল্লাহ আপনাদের দুজনের প্রতি রহম করুণ। আমাদের মধ্যে এক ব্যক্তি তার চতুষ্পদ জানোয়ারের পিঠে চড়ল, অতঃপর তাকে বেত্রাঘাত করল এবং তার মুখমণ্ডলে লাগাম পরিয়ে দিল, এ ব্যাপারে আপনারা রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোন বিধান শুনেছেন? তারা বললেন, না, আমরা এ ব্যাপারে তাঁর নিকট থেকে কিছুই শুনিনি। তখন গৃহ অভ্যন্তর থেকে এক মহিলা ডেকে বলল, হে প্রশ্নকারী, মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেছেন, "ভূ- পৃষ্ঠে বিচরণশীল এমন জীব নাই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখী ওড়ে না যারা তোমাদের মত এক একটি উম্মত নয়। কিতাবে কোন কিছুই আমি বাদ দেইনি।(১) তখন তারা দু'জন বললেন, উনি আমাদের বড় বোন এবং তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাক্ষাৎ পেয়েছেন।
টিকা: ১. আল-কুরআন, ০৬: ৩৮।
টিকা: ১. আল-কুরআন, ০৬: ৩৮।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
سورة الأنعام
باب وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه الآية
باب وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه الآية
عن عبيد الله بن زياد عن ابني يسر السلميين قال دخلت عليهما فقلت يرحمكما الله الرجل منا يركب دابته فيضربها بالسوط ويكفحها (2) باللجام هل سمعتما من رسول الله صلى الله عليه وسلم في ذلك شيئا؟ (3) قالا لا ما سمعنا منه في ذلك شيئا فإذا امرأة قد نادت من جوف البيت أيها السائل ان الله عز وجل يقول (وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه (4) إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء) فقالا هذه أختنا وهي أكبر منا وقد أدركت النبي صلى الله عليه وعلى آله وسلم