মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২৭০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
"পরিচ্ছেদ: "তুমি এ দ্বারা তাদেরকে সতর্ক করে দাও যারা ভয় করে যে, তাদেরকে তাদের প্রতিপালকের নিকট সমবেত করা হবে....."।
২৭০। 'আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, কতিপয় কুরায়শ নেতা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট দিয়ে যাচ্ছিল, তখন রাসুলুল্লাহ (ﷺ) এর পাশে খাব্বাব সুহায়ব, বিলাল ও 'আম্মার (রা) বসা ছিলেন। কুরায়শ নেতৃবৃন্দ রাসূলুল্লাহ (ﷺ) কে লক্ষ্য করে বলল, হে মুহাম্মদ (ﷺ)। তুমি কি ঐ সব (নিচু শ্রেণীর) লোকদের নিয়ে সন্তুষ্ট থাকবে? তখন তাদেরকে লক্ষ্য করে কুরআনের এ অংশটুকু অবতীর্ণ হয়। "তুমি এ দ্বারা তাদেরকে সতর্ক করে দাও যারা ভয় করে যে, তাদেরকে তাদের প্রতিপালকের নিকট সমবেত করা হবে এমন অবস্থায় যে, তিনি ব্যতীত তাদের কোন অভিভাবক বা সুপারিশকারী থাকবে না; হয়ত তারা সাবধান হবে। যারা তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যায় তাঁর সন্তুষ্টি লাভের জন্য ডাকে তাদেরকে তুমি বিতাড়িত কর না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোন কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে, তুমি তাদেরকে বিতাড়িত করবে। করলে তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে।" (আল-কুরআন, ০৬: ৫১-৫২)
ইবন জারীর অন্যান্য গ্রন্থসূত্র।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب وأنذر به الذين يخالفون أن يحشروا إلى ربهم - إلى قوله - والله أعلم بالظالمين
عن ابن مسعود قال مر الملأ من قريش على رسول الله صلى الله عليه وسلم وعنده خباب (2) وصهيب وبلال وعمار فقالوا يا محمد ارضيت بهؤلاء (3) فنزل فيهم القرآن (وأنذر به (4) الذين يخافون أن يحشروا إلى ربهم - إلى قوله - فتكون من الظالمين)
tahqiqতাহকীক:তাহকীক চলমান