মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং:
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

পরিচ্ছেদ: দুনিয়ার ভোগ-বিলাস ও চাকচিক্য থেকে বিরত থাকা
১. আবূ উমামা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা মক্কার 'বাহা' অর্থাৎ কংকরময় এলাকা আমার জন্য স্বর্ণে পরিণত করার প্রস্তাব করেন; তখন আমি জবাব দিলাম, আমার রব। তাতে আমার কোন প্রয়োজন নেই, আমি একদিন তৃপ্তি করে খাব, আর একদিন উপবাস থাকব, একই কথা তিনি তিনবার বা তদ্রূপ বললেন, আমি যখন উপবাস থাকবো, তখন তোমার নিকট বিনীতভাবে প্রার্থনা করব এবং তোমাকেই স্মরণ করবো। আর যখন তৃপ্তি সহকারে আহার করব তখন তোমার শোকর আদায় করব ও তোমার প্রশংসা করব।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف

باب الترغيب في الزهد في الدنيا وزخرفها ونعيمها
عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال عرض علي ربي عز وجل (3) ليجعل لي بطحاء مكة (4) ذهبا فقلت لا يارب اشبع يوما واجوع يوما أو نحو ذلك فإذا جعت تضرعت إليك وذكرتك وإذا شبعت حمدتك وشكرتك

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, রাসূলুল্লাহ ﷺ অভাব-অনটনের যে জীবন কাটিয়েছেন এটা তিনি নিজেই পছন্দ করে নিয়েছিলেন এবং নিজের প্রতিপালকের কাছ থেকে তিনি এটা চেয়ে নিয়েছিলেন। তাই এটা দারিদ্র্য নয়; বরং দুনিয়ার প্রতি ইচ্ছাকৃত নির্লিপ্ততা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান