মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ৪
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: দুনিয়ার ভোগ-বিলাস ও চাকচিক্য থেকে বিরত থাকা
৪. ইবন 'আব্বাস (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, একদা 'উমর (রা) তাঁর কাছে প্রবেশ করে দেখেন, তিনি একটি খেজুর পাতার মাদুরে শুয়েছিলেন, যে কারণে তাঁর পার্শ্বদেশে মাদুরের দাগ বসে আছে, 'উমর (রা) বললেন, হে আল্লাহর নবী (ﷺ)! আপনি যদি এমন একটি বিছানা ব্যবহার করতেন, যা একটু নরম হতো। তিনি বললেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক। আমার আর দুনিয়ার উদাহরণ হলো, একজন মুসাফিরের ন্যায়, যে গরমের দিন সফর শুরু করলো, পথিমধ্যে সে একটি গাছের ছায়ায় দিনের এক ঘণ্টা আশ্রয় নিল, এরপর সে তা ত্যাগ করে গন্তব্যের পানে চলে গেল।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب في الزهد في الدنيا وزخرفها ونعيمها
عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم دخل عليه عمر رضي الله عنه وهو على حصير قد أثر في جنبه فقال يا نبي الله لو اتخذت فراشا أوثر (5) من هذا فقال مالي وللدنيا ما مثلي ومثل الدنيا الا كراكب سار في يوم صائف فاستظل تحت شجرة ساعة من نهار ثم راح وتركها