মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ১৭
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
১৭. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলের সাথে আমাদের খাদ্য ছিল মাত্র দুইটি কালো বর্ণের খেজুর এবং পানি। আল্লাহর শপথ! তোমাদের এ গম আমরা কখনও চোখে দেখিনি এবং সেটা কি, তাও আমরা অবগত নই। তেমনিভাবে রাসূলের সাথে আমাদের পোশাক ছিল বুরাওয়াদ অর্থাৎ ডোরা কাটা আরবের পোশাক।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن أبي هريرة قال انما كان طعامنا مع رسول الله صلى الله عليه وسلم الأسودان التمر والماء والله ما كنا نرى سمراءكم (1) هذه ولا ندري ما هي وإنما كان لباسنا مع رسول الله صلى الله عليه وسلم النمار (2) يعني برود الأعراب