মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং: ১৮
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
১৮. আবূ হিসবা মুসলিম ইবন উকায়স (র) থেকে বর্ণিত। তিনি আযাদকৃত গোলাম ছিলেন আবদুল্লাহর। তিনি আবু উবায়দা ইবনে জাররা (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যে ব্যক্তি তাঁর নিকট প্রবেশ করেছে, সে উল্লেখ করেছে যে, সে আবু 'উবায়দা (রা) কে কান্নারত অবস্থায় দেখতে পায়, তখন সে বলে, হে আবু 'উবায়দা। তুমি কাঁদছ কেন? তিনি বললেন, আমি এজন্য কাঁদছি যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন উল্লেখ করেন যে, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দেবেন এবং সন্ধিসূত্রে প্রাপ্ত সম্পদের ব্যবস্থা করবেন, শেষ পর্যন্ত তিনি সিরিয়ার কথা উল্লেখ করে বলেন, যদি তোমার মৃত্যু দীর্ঘায়িত হয়। হে আবূ 'উবায়দা! তোমার জন্য তিনজন খাদেমই যথেষ্ট, একজন তোমার খিদমত করবে, একজন তোমার সফর সঙ্গী হবে এবং একজন তোমার পরিবারের খিদমত করবে। তিনি পুনরায় বললেন, তোমার জন্য তিনটি জন্তুই যথেষ্ট, একটি তোমার সফরের জন্য, একটি তোমার মালপত্র বহনের জন্য ও একটি তোমার গোলামের জন্য, এখন আমার ঘরের দিকে লক্ষ্য কর; দাসদাসীতে আমার ঘর পরিপূর্ণ হয়ে গেছে এবং দেখ, আমার অশ্বশালা পশুতে পরিপূর্ণ হয়ে আছে। এরপর কিভাবে আমি রাসূলের (সা) সাথে মিলিত হবো? রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে অসিয়ত করেছেন, তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে আমার নিকটবর্তী হবে সে ব্যক্তি, যে আমার সাথে মিলিত হবে ঐ অবস্থায়, যে অবস্থায় আমি তাকে ছেড়ে এসেছি।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن أبي حسبة مسلم بن أكيس مولى عبد الله بن عامر عن أبي عبيدة بن الجراح رضي الله عنه قال ذكر من دخل عليه فوجده يبكي فقال ما يبكيك يا أبا عبيدة؟ فقال نبكي أن رسول الله صلى الله عليه وسلم ذكر يوما ما يفتح الله على المسلمين ويفيء عليهم حتى ذكر الشأم فقال إن ينسأ في أجلك (4) يا أبا عبيدة فحسبك (5) من الخدم ثلاثة خادم يخدمك وخادم يسافر معك وخادم يخدم أهلك ويرد عليهم وحسبك من الدواب ثلاثة دابة لرحلك ودابة لثقلك (6) ودابة لغلامك ثم ها انذا انظر إلى بيتي قد امتلأ رقيقا وانظر إلى مربطي قد امتلأ دواب فكيف القى رسول الله صلى الله عليه وسلم بعد هذا وقد أوصانا رسول الله صلى الله عليه وسلم إن احبكم إلي وأقربكم مني من لقيني على مثل الحال الذي فارقني عليها
tahqiqতাহকীক:তাহকীক চলমান