মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ২০
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
২০. হারিছা ইবন মুদাররিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি খাব্বাব (রা)-এর নিকট প্রবেশ করলাম। অসুখের কারণে তাকে সাতটি সেবা দেওয়া হয়। তিনি বলেন, আমার জানা নেই যে, আমার চেয়ে কঠিন যন্ত্রণায় কেউ আক্রান্ত হয়েছে কিনা? আমি যদি রাসূলুল্লাহ (ﷺ)-কে একথা বলতে না শুনতাম যে, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, তাহলে আমি মৃত্যু কামনা করতাম। তোমরা আমাকে রাসূলের (ﷺ) সাথে থাকা অবস্থায় দেখেছ, আমি কোন দিরহামের মালিক ছিলাম না, অথবা আমার ঘরে এখন চল্লিশ হাজার দিরহাম, তিনি বলেন, এরপর তার জন্য কাফনের কাপড় আনা হলো, তা দেখে তিনি কাঁদতে লাগলেন এবং বললেন, কিন্তু হামযা (রা) (যিনি ওহোদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন) তিনি একখানা সাদা কালো চাদর ছাড়া কাফনের জন্য কিছুই পাননি। অবস্থা এমন হয়েছিল যে, যদি তা দিয়ে তার মাথা আবৃত করতাম, তখন তাঁর পা দু'টি বের হয়ে পড়তো। আর যদি পা দুটি ঢাকা হতো, তাহলে মাথা বের হয়ে যেত। এমতাবস্থায় তার মাথা ঢেকে পা দুটির ওপর ইযখির নামক ঘাস বিছিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن حارثة بن مضرب قال دخلت على خباب (2) وقد اكتوى سبعا فقال ما أعلم أحدا لقي من البلاء ما لقيت (3) لولا اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يتمنى أحدكم الموت لتمنيته (4) ولقد رأيتني مع رسول الله صلى الله عليه وسلم ما أملك درهما وان في جانب بيتي الآن لأربعين ألف درهم قال ثمم أتى بكفنه فلما رآه بكى وقال لكن حمزة (5) لم يوجد له كفن إلا بردة ملحاء إذا جعلت على رأسه قلصت (7) عن قدميه وإذا جعلت على قدميه قلصت على رأسه حتى مدت على رأسه (8) وجعل على قدميه الإذخر