মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং: ১৯
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
১৯. শাকীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুয়াবিয়া (রা) তার মামা আবু হাশিম ইবনে 'উতবার অসুস্থ অবস্থায় তার সেবা করার জন্য তার নিকট প্রবেশ করেন, তখন তিনি কাঁদতে ছিলেন, মুয়াবীয়া (রা) তাকে বললেন, মামা আপনি কেন কাঁদছেন? রোগ যাতনায় আপনাকে অস্থির করে তুলেছে, নাকি দুনিয়ার প্রতি লোভ-লালসা? তিনি জবাব দিলেন, কোনটাই না, বরং আমার কান্নার কারণ এই যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাথে ওয়াদা করেছিলেন, তিনি বলেন, হে আবুল হাশিম। সম্ভবত তুমি অনেক সম্পদের অধিকারী হবে যা কোন জাতির কাছ থেকে তোমাদের কাছে নিয়ে আসা হবে। কিন্তু তোমার জন্য অতটুকু সম্পদ গ্রহণ করাই যথেষ্ট, তা হলো একটি খাদিম ও আল্লাহর পথে যুদ্ধ করার জন্য একটি বাহন। অথচ আমি দেখতে পাচ্ছি যে, আমি অনেক সম্পদ জমা করে ফেলেছি।
অন্য বর্ণনায়, আবূ ওয়ায়েল (রা) থেকে বর্ণিত। মু'য়াবীয়া 'আলী ইবনে আবি হাশেমের অসুস্থতার সময় তার নিকট প্রবেশ করেন, তিনি তখন কাঁদছিলেন। এরপর তিনি হাদীসটি উল্লেখ করেন।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن شقيق قال دخل معاوية على خاله أبي هاشم بن عتبة يعوده قال فبكى قال فقال له معاوية ما يبكيك يا خال أوجعا يشئزك (8) أم حرصا على الدنيا؟ قال فقال فكلا (9) لا ولكن رسول الله صلى الله عليه وسلم عهد إلينا فقال يا أبا هاشم انها علها تدرك أموالا يؤتاها أقوام وانما يكفيك في جمع المال خادم ومركب في سبيل الله تبارك وتعالى وانى اراني قد جمعت (ومن طريق ثان) (10) عن أبي وائل قال دخل معاوية على أبي هاشم بن عتبة وهو مريض يبكي فذكر معناه
tahqiqতাহকীক:তাহকীক চলমান