মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়

হাদীস নং: ২৪
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
২৪. আবূ হারব (রা) থেকে বর্ণিত। তালহা (রা) তাকে হাদীস বর্ণনা করেন, তিনি ছিলেন রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন সঙ্গী। তিনি বলেন, আমি মদীনায় আগমন করলাম। মদীনায় আমার কোন পরিচিত কেউ ছিল না। অতঃপর আমি এক ব্যক্তির সাথে সুফফাদের নিকট আগমন করলাম। আমার ও তাদের মাঝে প্রতিদিন এক মুদ্দ খেজুর সরবরাহ করা হতো। একদিন রাসূলুল্লাহ (ﷺ) নামায শেষ করে যখন চলে যাচ্ছিলেন তখন আসহাবে সুফফাদের মধ্যে থেকে এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! খেজুর খেতে খেতে আমার পেট পুরে গেছে, শক্ত পোশাক পরিধান করতে করতে তা টুকরা- টুকরা হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়ে বললেন, আল্লাহর শপথ। যদি আমি রুটি অথবা গোস্ত পেতাম, তা অবশ্যই তোমাদেরকে খাওয়াতাম। তবে তোমরা অল্প সময়ে তা পেয়ে যাবে। তোমাদের মধ্যে যে যা পাবে সে পাত্র ভর্তি করে তোমাদের কাছে নিয়ে আসবে। এবং তোমরা অচিরেই কাবার গেলাফের মত (অহংকারের) পোশাক পরিধান করবে। তালহা (রা) বলেন, এরপর আমি ও আমার সাথী আঠার দিন, আঠার রাত সেখানে অবস্থান করি, সে সময় আমাদের ভাগ্যে গাছের ছাল ছাড়া কোন খাদ্য জুটেনি। শেষ পর্যন্ত আমরা আমাদের আনসার ভাইদের নিকট আসলে তারা আমাদের প্রতি সহমর্মিতা দেখায় এবং তাদের থেকে ভাল যা পাই, তা ছিল খেজুর।
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
عن أبي حرب أن طلحة حدثه وكان من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال أتيت المدينة وليس لي بها معرفة فنزلت في الصفة مع رجل فكان بيني وبينه كل يوم مد من تمر فصلى رسول الله صلى الله عليه وسلم ذات يوم فلما انصرف قال رجل من أصحاب الصفة يا رسول الله احرق بطوننا التمر وتخرقث عنا الخنف (5) فصعد رسول الله صلى الله عليه وسلم فخطب ثم قال والله لو وجدت خبزا أو لحما لأطعمتكموه أنا أنكم توشكون أن تدركوا ومن أدرك ذلك منكم أن يراح عليكم بالجفان (6) وتلبسون مثل استار الكعبة (7) قال فمكثت أنا وصاحبي ثمانية عشر يوما وليلة ما لنا طعام البرير (8) حتى جئنا إلى اخواننا الانصار فواسونا وكان خير ما اصبنا هذا التمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান