মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
হাদীস নং: ২৩
সংযম, দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকা অধ্যায়
পরিচ্ছেদ: নবী করীম (ﷺ) ও তাঁর সাথীগণ যে সব বিষয়ে দুনিয়ার প্রতি কম আকর্ষণ ও অল্পে তুষ্ট থাকতেন, সে বিষয় সম্পর্কে
২৩. 'আবদুল্লাহ ইবন য়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মূসা হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি আমি 'আমর ইবন 'আসের নিকট (মিশরের) ইসকান্দারিয়াতে ছিলাম, তারা তাদের জীবনযাত্রা সম্পর্কে উল্লেখ করেন। তখন একজন সাহাবী বললেন, রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুবরণ করেছেন, অথচ তার পরিবার গম ও যবের মিশ্রিত রুটি পরিতৃপ্ত হয়ে খাননি। মুসা বলেন, যব ও ভূষি মিশ্রিত খাদ্য।
(আহমদ ব্যতীত এই হাদীসটি কেউ বর্ণনা করেননি। আহমদের বর্ণনাকারীগণ সহীহ।)
(আহমদ ব্যতীত এই হাদীসটি কেউ বর্ণনা করেননি। আহমদের বর্ণনাকারীগণ সহীহ।)
كتاب الزهد والتقليل من الدنيا والرضا بالكفاف
باب الترغيب فيما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من التقليل في الدنيا والرضا منها بالكفاف
حدثنا عبد الله بن يزيد قال حدثنا موسى (2) قال سمعت أبي يقول كنت عند عمرو ابن العاص بالاسكندرية فذكروا ما هم فيه من العيش فقال رجل من الصحابة لقد توفي رسول الله صلى الله عليه وسلم وما شبع أهله من الخبز الغليث (3) قال موسى يعني الشعير والسلت إذا خلطا