মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়
দারিদ্রতা ও ঐশ্বর্য সম্পর্কে অধ্যায়

পরিচ্ছেদ: সৎকর্মশীলের সাথে গরীব হওয়ার প্রতি উৎসাহ প্রদান
১. আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, লোকদের মধ্যে সর্বাপেক্ষা ঈর্ষণীয় হলো সেই মুমিন ব্যক্তি যার অবস্থা খুবই হাল্কা অর্থাৎ স্বল্প সম্পদ ও ক্ষুদ্র পরিবার বিশিষ্ট। যে নামাযে গভীর মনোযোগী এবং আল্লাহর ইবাদতে সবচেয়ে নিম্ন। মানুষের মাঝে অখ্যাত, আঙ্গুল নিয়ে মানুষ তার প্রতি ইশারা করে না, অর্থাৎ মানুষ তাকে কোন গুরুত্ব দেয় না। হঠাৎ তার মৃত্যু হয়, তার পরিত্যক্ত সম্পদও কম, তাই তার জন্য বিলাপকারীর সংখ্যাও কম।
كتاب الفقر والغنى
كتاب الفقر والغنى

باب الترغيب في الفقر مع الصلاح
عن ابي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم ان أغبط أوليائي (وفي رواية ان اغبط الناس) عندي (2) مؤمن خفيف الحاذ (3) ذو حظ من صلاة أحسن عبادة ربه وكان في الناس غامضا (4) لا يشار إليه بالأصابع (5) فعجلت منيته (6) وقل تراثه وقلت بواكيه

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এর এ বাণীর মর্ম এই যে, যদিও আমার বন্ধুদের এবং আল্লাহর প্রিয়পাত্রদের অবস্থা ও রং বিভিন্ন হয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশী ঈর্ষণীয় জীবনের অধিকারী হচ্ছে ঐসব ঈমানদার বান্দারা, যাদের অবস্থা এই যে, তাদের দুনিয়ার জীবন-উপকরণ এবং সম্পদ ও পোষ্য কম, কিন্তু নামায ও অন্যান্য এবাদতে তাদের অংশ উল্লেখযোগ্য। এতদসত্ত্বেও তারা এমন অপরিচিত ও অখ্যাত যে, তাদের চলাফেরার সময় কেউ তাদের প্রতি অঙ্গুলি নির্দেশ করে একথা বলে না যে, ইনি অমুক বুযুর্গ বা অমুক সাহেব। তাদের জীবিকা কেবল জীবন ধারণের মত, কিন্তু তারা এতে অন্তর থেকেই সন্তুষ্ট ও পরিতৃপ্ত। যখন মৃত্যুর সময় এসে গেল, তখন একেবারে সহজে বিদায়। তাদের পশ্চাতে না থাকে প্রচুর সম্পদ, না থাকে আসবাবপত্র, বাড়ী-ঘর ও বাগান-খামার বন্টনের ঝামেলা, আর না দেখা যায় তাদের উপর ক্রন্দনকারীণী মহিলাদের ভীড়।
নিঃসন্দেহে আল্লাহর এসব বান্দাদের জীবন খুবই ঈর্ষণীয়। আর আল্লাহর শোকর যে, এ ধরনের জীবনের অধিকারী মানুষ থেকে আমাদের এ পৃথিবী এখনও খালি নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান