মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ৪১
যাকাত অধ্যায়
সদাকা ও দান-খয়রাতের বৈশিষ্ট্য ও বরকত
৪১. হযরত মারসাদ ইবনে আব্দুল্লাহ্ (রহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে জনৈক সাহাবী বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছেন: কিয়ামতের দিন মু'মিনের উপর ছায়া হবে তার সদাকা। মুসনাদে আহমাদ
کتاب الزکوٰۃ
عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللهِ قَالَ : حَدَّثَنِي بَعْضُ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ ظِلَّ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ صَدَقَتُهُ "
(رواه احمد)
(رواه احمد)
হাদীসের ব্যাখ্যা:
বিভিন্ন হাদীসে অনেক পুণ্যকর্ম সম্পর্কে বলা হয়েছে যে, কিয়ামতের দিন এ আমলসমূহ ছায়া লাভের ওসীলা হবে। এ হাদীসে সদাকা সম্পর্কে বলা হয়েছে যে, কিয়ামতের দিন এর একটি বরকত এ প্রকাশিত হবে যে, দানকারীর জন্য তার এ দান ছায়ানীড় হয়ে যাবে-যা ঐ দিনের উত্তাপ ও প্রচণ্ড গরম থেকে তাকে রক্ষা করবে। আল্লাহ্ তা'আলা এসব বাস্তব বিষয়ের বিশ্বাস ও সেই অনুযায়ী আমল করার সৌভাগ্য আমাদেরকে নসীব করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)