মা'আরিফুল হাদীস
হজ্ব অধ্যায়
হাদীস নং: ২০৪
হজ্ব অধ্যায়
মক্কার হারামের সম্মান ও মর্যাদা
২০৪. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মক্কাকে উদ্দেশ্য করে বলেছিলেন: তুমি আমার নিকট কতইনা উত্তম ও প্রিয় শহর। আমার কওম যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি তোমাকে ছেড়ে কোথাও বসবাস করতাম না। -তিরমিযী
کتاب الحج
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَّةَ : مَا أَطْيَبَكِ مِنْ بَلَدٍ ، وَأَحَبَّكِ إِلَيَّ ، وَلَوْلاَ أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا سَكَنْتُ غَيْرَكِ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ দু'টি হাদীসের কোনটিতেই এর উল্লেখ নেই যে, হুযুর (ﷺ) এ কথাটি কোন সময় বলেছিলেন। তবে হাদীস ব্যাখ্যাতাগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর হাদীসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে, হুযুর (ﷺ) এ কথাটি ফাতহে মক্কার সফর থেকে ফেরার সময় বলেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)