মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ২০৫
হজ্ব অধ্যায়
অধিকাংশ মুহাদ্দিসদের রীতি এই যে, তারা নিজেদের সংকলনসমূহে হজ্ব ও উমরা সম্পর্কিত হাদীসগুলোর সাথে 'মক্কার ফযীলত অধ্যায়' শিরোনামে মক্কার মর্যাদা ও ফযীলতের হাদীসসমূহ এবং এরই সাথে 'মদীনার ফযীলত' শিরোনামে মদীনার মর্যাদার হাদীসসমূহ শামিল করে দিয়ে থাকেন। এ রীতির অনুসরণ করতে গিয়ে এখানেও প্রথমে মক্কার সাথে সংশ্লিষ্ট হাদীসগুলো লিখা হয়েছে এবং এখন মদীনার সাথে সংশ্লিষ্ট হাদীসগুলো লিখা হচ্ছে।
২০৫. হযরত জাবের ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলতে শুনেছিঃ আল্লাহ্ তা'আলা মদীনার নাম 'তাবা' রেখেছেন। -মুসলিম
کتاب الحج
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : « إِنَّ اللهَ تَعَالَى سَمَّى الْمَدِينَةَ طَابَةَ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

তাবা, তায়বা ও তাইয়েবা এ তিনটি শব্দের অর্থ পবিত্র ও সুন্দর। আল্লাহ্ তা'আলা এর এ নাম রেখেছেন এবং এটাকে এমনই বানিয়ে দিয়েছেন। এর মধ্যে আত্মার জন্য যে শান্তি, স্বাদ, প্রশান্তি ও পবিত্রতা রয়েছে, এটা কেবল মদীনা শরীফেরই বৈশিষ্ট্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান