মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৪৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
সূরা বাকারা
৪৮. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা নিজেদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিয়ো না। (অর্থাৎ, কবরস্থানে যেভাবে মৃত ব্যক্তিগণ যিকির ও তেলাওয়াত করে না এবং এ কারণে কবরস্থানের পরিবেশ নির্জন ও প্রাণহীন থাকে, তোমরা নিজেদের ঘরগুলোকে এমন বানিয়ে নিয়ো না; বরং বাড়ী ঘরকে যিকির ও তেলাওয়াত দ্বারা আবাদ রাখ।) আর যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। -তিরমিযী
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، وَإِنَّ البَيْتَ الَّذِي تُقْرَأُ فِيهِ البَقَرَةُ لاَ يَدْخُلُهُ الشَّيْطَانُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন সূরার এবং অনুরূপভাবে কোন কোন আয়াতের বিশেষ তাছীর ও প্রভাব থাকে। এই হাদীসে সূরা বাকারার তাছীর ও বরকত এই বর্ণনা করা হয়েছে যে, যে ঘরে এর তেলাওয়াত করা হয়, সে ঘর শয়তানের প্রভাব ও জবর দখল থেকে নিরাপদ থাকে। সূরা বাকারা ও আলে ইমরানের বিশেষ কিছু ফযীলত বর্ণনা এর আগেও কোন কোন হাদীসে প্রাসঙ্গিকভাবে অতিক্রান্ত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান