মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৫০
আযকার এবং দাওয়াত অধ্যায়
সূরা ইয়াসীন
৫০. হযরত মা'কিল ইবনে ইয়াসার মুযানী রাযি. থেকে বর্ণিত, নবী করীম ﷺ বলেছেন: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসীন পাঠ করবে, তার পেছনের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। অতএব, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের কাছে এটা পাঠ কর। বায়হাকী
کتاب الاذکار والدعوات
عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ قَرَأَ يس ابْتِغَاءَ وَجْهِ اللهِ عَزَّ وَجَلَّ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ فَاقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে 'এ' (অর্থাৎ, মৃত ব্যক্তিদের কাছে) সূরা ইয়াসীন পাঠ করার যে কথা বলা হয়েছে, এর মর্ম বাহ্যত এই যে, মুমূর্ষু ব্যক্তিদের কাছে তাদের অন্তিম সময়ে এটা পড়া হবে। অধিকাংশ আলেমগণ এ অর্থই বুঝেছেন এবং এজন্য এ প্রচলনই রয়েছে। কিন্তু দ্বিতীয় আরেকটি অর্থ এও হতে পারে যে, মৃত ব্যক্তিদের কবরের পাশে তোমরা এ সূরা পাঠ কর, যাতে এটা তাদের মাগফেরাতের ওসীলা হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান