মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৬৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
কুল আউযু বি-রাব্বিল ফালাক ও নাস
৬৫. হযরত আয়শা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত। নবী করীম ﷺ প্রতি রাত্রে যখন শয্যা গ্রহণ করতে যেতেন, তখন তিনি উভয় হাতকে একত্র করতেন (যেভাবে দু'আ বা মুনাজাতের সময় একত্র করা হয়ে থাকে) তারপর উভয় হাতে ফুঁক দিতেন এবং তাতে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বি-রাব্বিল ফালাক এবং কুল আউযু বি-রাব্বিন্ নাস পড়তেন। তারপর যতদূর সম্ভব হাত পৌঁছিয়ে তাঁর বদন মুবারক মুছে নিতেন। সির মুবারক, চেহারা মুবারক এবং বদন মুবারকের সম্মুখের অংশ থেকে শুরু করতেন। (তারপর অবশিষ্ট দেহে যতদুর পর্যন্ত হাত পৌঁছে হাত বুলিয়ে নিতেন।) এরূপ তিনি তিনবার করতেন। (সহীহ বুখারী)
کتاب الاذکار والدعوات
عَنْ عَائِشَةَ، " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَتَى إِلَى فِرَاشِهِ فِي كُلِّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ، ثُمَّ نَفَثَ فِيهِمَا، فَقَرَأَ فِيهِمَا: قُلْ هُوَ اللهُ أَحَدٌ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، ثُمَّ مَسْحَ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ، يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا (3) أَقْبَلَ مِنْ جَسَدِهِ، يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ " (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
রাত্রে শয়নের পূর্বেকার এ সংক্ষিপ্ত কার্যক্রম যা নবী করীম ﷺ সর্বদা যথারীতি করতেন, যা অত্যন্ত সহজসাধ্য ব্যাপার। কমপক্ষে এ আমলটি তো আমাদের সকলেরই করা উচিত। এর বরকত সমূহ বর্ণনা করে শেষ করার মত নয়। আল্লাহ তা'আলা সকলকে এর তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)