মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৩০
আযকার এবং দাওয়াত অধ্যায়
সকাল-সন্ধ্যার দু'আসমূহ
১৩০. হযরত আবদুল্লাহ ইব্‌ন খুবায়ব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ আমাকে বলেছেন, সকাল-সন্ধ্যায় (অর্থাৎ দিবাভাগের শুরুতে ও রাতের শুরুতে) তুমি তিন তিনবার কুলহুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করবে, তা হলে সর্বব্যাপারে তা তোমার জন্যে যথেষ্ট হবে।
- (আবূ দাউদ)
کتاب الاذکار والدعوات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ قَالَ: قَالَ لِىْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِقْرَأْ «قُلْ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي، وَحِينَ تُصْبِحُ، ثَلَاثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

কুলহুয়াল্লাহ এবং এবং সূরা ফালাক ও সূরা নাস হচ্ছে কুরআন শরীফের সংক্ষিপ্ততম সূরাগুলোর অন্যতম; অথচ বিষয়বস্তুর দিক থেকে এর গুরুত্ব অত্যধিক। তিলাওয়াতের ফযীলত সংক্রান্ত অধ্যায়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচিত হয়েছে। হাদীসের দ্বারা এতটুকু বুঝা যাচ্ছে যে, যারা বেশি তিলাওয়াত করতে না পারলে, সকাল-সন্ধ্যায় অন্তত তিনবার করে এ তিনটি সূরা যদি পড়ে নেয় তা হলে এগুলোই তাদের জন্যে ইনশাআল্লাহ যথেষ্ট প্রতিপন্ন হবে। প্রত্যেকটি মুসলমানের তা মুখস্থও থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান