মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৩২
আযকার এবং দাওয়াত অধ্যায়
শয়ন কালীন বিশেষ বিশেষ দু'আসমূহ
১৩২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন শয্যা গ্রহণ করতেন তখন এভাবে আল্লাহর স্তব-স্তুতি করতেন:
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَأَوَانَا فَكَمْ مَنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ لَهُ
অর্থাৎ সেই আল্লাহরই সকল প্রশংসা, যিনি আমাদেরকে আহার্য ও পানীয় দান করেছেন, আমাদের যাবতীয় প্রয়োজনীয় দ্রব্যসম্ভার দান করেছেন এবং আরামের জন্য আমাদেরকে ঠিকানা দান করেছেন। এমনও তো কত অভাগা বান্দা রয়েছে, যাদের প্রয়োজনীয় দ্রব্যাদি বা ঠিকানা দেওয়ার মত কেউ নেই। -(সহীহ্ মুসলিম)

کتاب الاذکار والدعوات
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ لَهُ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ আমরা যা খাচ্ছি পান করছি বা প্রয়োজনাদি পূরণের জন্যে পাচ্ছি, সবই ঐ মহান বদান্যশীল আল্লাহর দান। আমাদের কোন কর্মকুশলতা বা কৃতিত্ব এতে নেই। এজন্যে সকল প্রশংসা তাঁরই প্রাপ্য। যে ব্যক্তি শয়নকালে এরূপ দু'আ করলো সে যেন তার ব্যবহৃত সমস্ত নিয়ামতেরই হক আদায় করে ফেললো।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)