মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৪৫
আযকার এবং দাওয়াত অধ্যায়
ইস্তিঞ্জাকালীন দু'আসমূহ
১৪৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যখন পায়খানা থেকে বের হয়ে আসতেন, তখন বলতেন:
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذٰى وَعَافَانِي
সেই আল্লাহর সব প্রশংসা, যিনি আমার দেহ থেকে ময়লা ও কষ্টকর বস্তু বের করে দিয়ে আমাকে স্বস্তি দান করলেন। - (সুনানে ইবনে মাজা)
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذٰى وَعَافَانِي
সেই আল্লাহর সব প্রশংসা, যিনি আমার দেহ থেকে ময়লা ও কষ্টকর বস্তু বের করে দিয়ে আমাকে স্বস্তি দান করলেন। - (সুনানে ইবনে মাজা)
کتاب الاذکار والدعوات
عَنْ أَنَسٍ قَالَ: " كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ، قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي» (رواه ابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
প্রশ্রাব-পায়খানা প্রাকৃতিক নিয়মে নির্গত না হয়ে যদি মানবদেহে রুদ্ধ হয়ে থাকে, তাহলে তা কতইনা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন তা নির্গমনের জন্যে হাসপাতালসমূহে কত রকম চেষ্টা-তদবীর ও আয়োজন করতে হয়। বান্দা যদি একটু এ কথাটা খেয়াল করে তা হলেই, বুঝতে পারে যে, প্রাকৃতিকভাবে প্রশ্রাব পায়খানা নিষ্কাশন কত বড় একটা নিয়ামত এবং তা আল্লাহর কতবড় একটা দয়া। এ অনুভূতির প্রেক্ষিতেই রাসূলুল্লাহ ﷺ এমন ক্ষেত্রে এ কালিমাগুলোর দ্বারা আল্লাহ্ শুকরিয়া আদায় ও তাঁর প্রশংসা করতেন। সুবহানাল্লাহ! কী অর্থপূর্ণ, কত সময়োপযোগী এবং কতই না আরিফ সূলভ এ দু'আটি! আল্লাহর পূর্ণ মা'রিফত বঞ্চিত কোন লোকের পক্ষে এরূপ দু'আ করা কখনো সম্ভবপর হতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)