মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৭০
আযকার এবং দাওয়াত অধ্যায়
সফরে গমনকালে সফরযাত্রীকে উপদেশ এবং তার জন্যে দু'আ
১৭০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-এর খেদমতে আরয করলো: ইয়া রাসূলাল্লাহ! আমি সফর করবো মনস্থ করেছি, আমাকে কিছু উপদেশ দিন!
জবাবে তিনি বললেন: প্রথম উপদেশ তো হচ্ছে এই যে, আল্লাহর ভয় এবং তাঁর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে সর্বপ্রযত্নে চেষ্টা করবে। (এ ব্যাপারে সামান্যতম গাফলতিও করবে না)
দ্বিতীয়ত যখন কোন ঊর্ধ্ব স্থানের দিকে উঠতে হয়, তখন 'আল্লাহু আকবার' বলবে। তারপর যখন লোকটি চলে যাচ্ছিল, তখন তিনি তাকে এভাবে দু'আ দিলেন:-
اَللّٰهُمَّ اطْوِ لَهُ الْبُعْدَ وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ
"হে আল্লাহ! তার সফরে দূরত্বকে সঙ্কুচিত করে দিও এবং তার এ সফর তার জন্য সহজসাধ্য করে দিও!"
(জামে' তিরমিযী)

کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: إِنَّ رَجُلاً قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أُرِيدُ أَنْ أُسَافِرَ فَأَوْصِنِي، قَالَ: عَلَيْكَ بِتَقْوَى اللهِ، وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ، فَلَمَّا أَنْ وَلَّى الرَّجُلُ، قَالَ: اللَّهُمَّ اطْوِ لَهُ البُعْدَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ. (رواه الترمذى)