মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৭১
আযকার এবং দাওয়াত অধ্যায়
সফরে গমনকালে সফরযাত্রীকে উপদেশ এবং তার জন্যে দু'আ
১৭১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম ﷺ-এর নিকট আরয করল: ইয়া রাসূলাল্লাহ! আমি সফরে যেতে মনস্থ করেছি আপনি আমাকে সফরের পাথেয় দান করুন! (অর্থাৎ এমন দু'আ করে দিন, যা আমার সফরে কাজে লাগে)।
জবাবে তিনি বললেন: আল্লাহ তা'আলা তাকওয়াকে তোমার পাথেয় বানিয়ে দিন! (পূর্ণ সফরে তুমি যেন এর দ্বারা উপকৃত হও!) সে ব্যক্তি বললো: আমারে আরো বর্ধিত পাথেয় দিন! তিনি বললেন: আর আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিন। সে ব্যক্তি বললো: আমার পিতামাতা আপনার জন্যে কুরবান হোন! আমার জনে আরো বর্ধিত পাথেয় (দু'আ) দিন! তিনি বললেন: "আর তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ তা'আলা যেন তোমাকে কল্যাণ দান করেন।" (জামে' তিরমিযী)

کتاب الاذکار والدعوات
عَنْ أَنَسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أُرِيدُ سَفَرًا فَزَوِّدْنِي. قَالَ: زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى، قَالَ: زِدْنِي، قَالَ: وَغَفَرَ ذَنْبَكَ قَالَ: زِدْنِي بِأَبِي أَنْتَ وَأُمِّي، قَالَ: وَيَسَّرَ لَكَ الخَيْرَ حَيْثُمَا كُنْتَ. (رواه الترمذى)