মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৩১
আযকার এবং দাওয়াত অধ্যায়
ব্যাপক অর্থবোধক বিভিন্নমুখী দু'আসমূহ
২৩১. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) রাসূলুল্লাহ (স) থেকে এ দু'আটি বর্ণনা করেছেন:
اَللّٰهُمَّ إِنِّي أَسْئَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ فَإِنَّهُ لَا يَمْلِكُهُمَا اِلَّا اَنْتَ
হে আল্লাহ! আমি তোমার দরবারে প্রার্থনা করছি তোমার ফযল ও তোমার রহমত। কেননা, একমাত্র তুমিই এ দুটির মালিক-তুমি ছাড়া আর কেউ নয়।
- (তাবারানী)
کتاب الاذکار والدعوات
عَنْ ابْنِ مَسْعُوْدٍ (مَرْفُوْعًا) «اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ؛ فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ» (رواه الطبرانى فى الكبير)

হাদীসের ব্যাখ্যা:

মা'আরিফুল হাদীসের এ সিরিজে ইতিপূর্বে বলা হয়েছে যে, আল্লাহ তা'আলার পক্ষ থেকে যে সব জাগতিক ও বৈষয়িক নিয়ামত প্রদত্ত হয়ে থাকে, এ গুলোকে কুরআন-হাদীসের পরিভাষায় 'ফযল' (করুণা) বলা হয়। পক্ষান্তরে রূহানী ও পারলৌকিক রিয়ামতসমূহকে রহমত বলে অভিহিত করা হয়। সে হিসাবে এ দু'আর মর্ম দাঁড়াচ্ছে এই: হে আল্লাহ! ইহলৌকিক ও পারলৌকিক, বৈষয়িক ও আত্মিক সকল নিয়ামতের মালিক তুমিই; তুমি ছাড়া আর কেউ এমন নেই, যে কিছু দিতে পারে। এজন্যে আমি তোমারই কাছে উভয়বিধ নিয়ামত প্রার্থনা করছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান