মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৬৮
আযকার এবং দাওয়াত অধ্যায়
তাওবা ও ইস্তিগফার হচ্ছে সর্বোচ্চ মকাম: তাওবা ও ইস্তিগফারের ক্ষেত্রে রাসূলুল্লাহ (স)-এর উসওয়ায়ে হাসানা
২৬৮. হযরত আগর মুযানী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: লোক সকল! আল্লাহ্ হুযুরে তাওবা করবে। আমি দিনে এক শ'বার তাওবা করে থাকি।
- (সহীহ্ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنِ الْأَغَرِّ الْمُزْنِىِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَيُّهَا النَّاسُ، تُوبُوا إِلَى اللهِ وَاسْتَغْفِرُوا، فَإِنِّي أَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ» (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

প্রথমোক্ত হাদীসে সত্তর বারের অধিক এবং এ হাদীসে একশ' বারের কথা বলা হয়েছে। আসলে নির্দিষ্ট সংখ্যা বুঝানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে অধিক সংখ্যক বার বুঝানো। প্রাচীন আরবী ভাষার এটি একটি বাচনভঙ্গি বা বাগধারা। নতুবা হুযুর ﷺ যে এর চাইতে অনেক বেশি বার তাওবা করতেন, তা নিশ্চিতভাবেই বলা চলে। হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) বর্ণিত পরবর্তী হাদীসটিই এর প্রমাণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৬৮ | মুসলিম বাংলা