মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ২৭০
আযকার এবং দাওয়াত অধ্যায়
তাওবা ও ইস্তিগফার হচ্ছে সর্বোচ্চ মকাম: তাওবা ও ইস্তিগফারের ক্ষেত্রে রাসূলুল্লাহ (স)-এর উসওয়ায়ে হাসানা
২৭০. হযরত আয়িশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ প্রায়ই এরূপ দু'আ করতেন:
اَللّٰهُمَّ اجْعَلْنِي مِنَ الَّذِينَ إِذَا أَحْسَنُوا اسْتَبْشَرُوا وَإِذَا أَسَاؤُوا اسْتَغْفَرُوا -
"হে আল্লাহ! আমাকে ঐ সমস্ত বান্দার অন্তর্ভুক্ত কর, যারা কোন পুণ্য কাজ করলে আনন্দিত এবং পাপ কাজ করলে ইস্তিগফারকারী হয়। (নেক কাজ করলে তারা খুশি অনুভব করে এবং মন্দ কাজ করলে ক্ষমা প্রার্থনা করে।)
-(ইবনে মাজা, বায়হাকী)
کتاب الاذکار والدعوات
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: " اللهُمَّ اجْعَلْنِي مِنَ الَّذِينَ إِذَا أَحْسَنُوا اسْتَبْشَرُوا، وَإِذَا أَسَاءُوا اسْتَغْفَرُوا " (رواه ابن ماجه والبيهقى فى الدعوات الكبير)

হাদীসের ব্যাখ্যা:

যে সব নেকির কাজের দ্বারা বেহেশত ও আল্লাহর সন্তুষ্টি লাভের ওয়াদা রয়েছে, সেগুলোর তাওফীক লাভ করাটা হচ্ছে আল্লাহ তা'আলার কৃপা দৃষ্টিরই আলামত। এ জন্যে নেক কাজের তাওফীক লাভের জন্যে তার উচিত খুশি হওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। কুরআনে পাকে বলা হয়েছে:
قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهِ فَبِذَالِكَ فَلْيَفْرَحُوا
"বল, আল্লাহ্ ফযল এবং তাঁর রহমত লাভের জন্যে তাঁর বান্দাদের আনন্দিত হওয়া উচিত।"
অনুরূপভাবে যখন আল্লাহর কোন বান্দা দ্বারা ছোট-বড় কোন গুনাহ সংঘটিত হয়ে যায়, এজন্যে তার দুঃখিত-অনুতপ্ত হওয়া উচিত। সাথে সাথে আল্লাহর দরবারে তার ক্ষমা প্রার্থনা করা উচিত। যে বান্দার এ দু'টি ব্যাপার নসীব হয়েছে, তিনি অত্যন্ত সৌভাগ্যবান। রাসূলুল্লাহ ﷺ নিজে দু'আ করতেন, আল্লাহ তা'আলা আমাকেও যেন ঐ দু'টি ব্যাপার নসীব করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৭০ | মুসলিম বাংলা