মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং:
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
তাহনীক ও বরকতের দু‘আ
৩. হযরত আসমা বিনতে আবু বকর রাযি. থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে যুবাইরকে মক্কায় গর্ভে ধারণ করেন। তারপর হিজরত করে যখন মদীনায় আসলাম, তখন কুবায় আমি তাকে প্রসব করি। আমি তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে আসলাম এবং তাকে তাঁর কোলে দিলাম। তিনি একটি খেজুর আনতে বললেন এবং এটা চিবিয়ে নিজের মুখের লালা এর মধ্যে লাগিয়ে দিলেন এবং শিশুর তালুতে রেখে দিলেন। তারপর তার জন্য বরকত ও মঙ্গলের দু‘আ করলেন। আর এ ছিল ইসলামে ভূমিষ্ঠ প্রথম সন্তান (যে হিজরতের পর একটি মুহাজির পরিবারে জন্মগ্রহণ করেছিল।) -বুখারী, মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بِمَكَّةَ، قَالَتْ: فَوَلَدْتُ بِقُبَاءٍ، ثُمَّ «أَتَيْتُ بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعْتُهُ فِي حَجْرِهِ، ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا، ثُمَّ تَفَلَ فِي فِيهِ، ثُمَّ حَنَّكَهُ بِالتَّمْرَةِ، ثُمَّ دَعَا لَهُ فَبَرَّكَ عَلَيْهِ» وَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الإِسْلاَمِ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের বুখারী শরীফের রেওয়ায়তে এই অতিরিক্ত সংযোজনও রয়েছে যে, হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাযি.-এর জন্ম গ্রহণে মুসলমানগণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, বিশেষভাবে এই কারণে যে, একথা প্রচারিত হয়ে গিয়েছিল যে, ইয়াহুদীরা মুসলমানদের উপর এমন যাদু করে ফেলেছে যে, তাদের সন্তানই হবে না। আব্দুল্লাহ ইবনে যুবাইর রাযি.-এর জন্ম এটাকে ভুল প্রমাণিত করে দিল, আর মুসলমানদের যেসব শত্রু এ যাদুর কথা প্রচার করেছিল তারা লাঞ্ছিত হল।

হাদীস গ্রন্থসমূহে “তাহনীক” সম্পর্কে অনেক ঘটনা বর্ণিত রয়েছে। এগুলো দ্বারা জানা গেল যে, যখন কোন পরিবারে সন্তান জন্ম গ্রহণ করে, তখন তাকে নিয়ে আল্লাহর কোন মকবুল ও নেককার বান্দার কাছে যাওয়া চাই, তার জন্য মঙ্গল ও বরকতের দু‘আ করানো চাই এবং তাহনীকও করা চাই। এটা ঐসব সুন্নতের একটি, যার প্রচলন এখন খুবই কমে গেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ৩ | মুসলিম বাংলা