মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৯৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বড় ও ছোটদের পারস্পরিক আচরণ সম্পর্কে দিকনির্দেশনা
৯৬. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বৃদ্ধ লোক আসলেন, যিনি রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে পৌঁছতে চাচ্ছিলেন। কিন্তু উপস্থিত লোকেরা তাকে এ সুযোগ করে দিল না। (অর্থাৎ, এমন করল না যে, বুড়ো হওয়ার কারণে তার প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে তাকে দ্রুত রাস্তা দিয়ে দিবে ও স্থান খালি করে দিবে।) বাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহদান করে না এবং আমাদের বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: جَاءَ شَيْخٌ يُرِيدُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْطَأَ القَوْمُ أَنْ يُوَسِّعُوا لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, যে ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর দ্বীনের সাথে সম্পৃক্ত থাকতে চায়, তার জন্য এটা জরুরী যে, সে বড়দের সাথে আদব ও সম্মানের আচরণ করবে এবং ছোটদের প্রতি স্নেহ ও আদর দেখাবে। যে ব্যক্তি এমন করবে না তার এ অধিকার নেই যে, সে হুযুর (ﷺ) ও তাঁর বিশেষ জামা‘আতের প্রতি নিজেকে সম্পর্কিত করবে। প্রায় এ বিষয়েরই একটি হাদীস তিরমিযী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকেও বর্ণিত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ৯৬ | মুসলিম বাংলা