মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৯৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বড় ও ছোটদের পারস্পরিক আচরণ সম্পর্কে দিকনির্দেশনা
৯৭. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে যুবক কোন বৃদ্ধকে তার বয়সের কারণে সম্মান করে, আল্লাহ্ তা'আলা তার বৃদ্ধ বয়সের সময় তাকে সম্মান করার জন্য লোক সৃষ্টি করে দিবেন। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا مِنْ اَجْلِ سِنِّهِ إِلاَّ قَيَّضَ اللَّهُ لَهُ عِنْدَ سِنِّهِ مَنْ يُكْرِمُهُ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

উপরে যে দু'টি হাদীস আনা হয়েছে, এগুলো দ্বারা অনুমান করা যায় যে, বড়দের আদব ও সম্মান এবং ছোটদেরকে স্নেহ ও আদরের ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-এর আদর্শ ও শিক্ষায় কি পরিমাণ গুরুত্ব রয়েছে এবং এতে উদাসীনতা ও ত্রুটি করা কত বড় অপরাধ। আল্লাহ্ আমাদেরকে হেফাযত করুন।
হযরত আনাস রাযি.-এর এ হাদীস থেকে এটাও জানা গেল যে, বড়দের আদব ও সম্মান এবং তাদের সেবা ও খেদমত এমন পুণ্যকাজ যে, এর প্রতিদান আল্লাহ তা'আলা এ দুনিয়াতেও দিয়ে থাকেন। আর আসল প্রতিদান ও পুরস্কারের স্থান তো আখেরাতই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান