মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৩১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিয়ের জন্য সাক্ষী প্রয়োজন
৩৩১. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, যে মহিলা নিজের বিয়ে সাক্ষী ছাড়া করল, সে ব্যভিচারিণী। (তিরমিযী)
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْبَغَايَا الَّتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

ইমাম তিরমিযী আলোচ্য হাদীসকে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে মারফু (যে হাদীসের সনদ রাসূলুল্লাহ ﷺ পর্যন্ত পৌঁছেছে, মধ্য থেকে কোন রাবীর নাম বাদ পড়েনি) বর্ণনা করেছেন। যেরূপে এ স্থলে লিপিবদ্ধ করা হয়েছে। আবার মাওকুফ (যে হাদীসের বর্ণনা সূত্র উর্ধ্ব দিকে সাহাবী পর্যন্ত পৌঁছেছে) হিসাবেও বর্ণনা করেছেন। অর্থাৎ এটা রাসূলুল্লাহ ﷺ-এর বাণী নয় বরং স্বয়ং হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস এর কথা ও ফাতওয়া এবং সনদ হিসাবে এটাকেই প্রাধান্য দেয়া হয়েছে। তবে এটা যদি ইবনে আব্বাসের কথাও হয়ে থাকে তা হলে এ কথা সুস্পষ্ট যে, তিনি হুযুর ﷺ থেকে না শুনে এরূপ কথা নিজের পক্ষ থেকে বলতে পারতেন না। এজন্য ফকীহ ও মুহাদ্দীস বৃন্দের স্বীকৃত নীতির ভিত্তিতে এটা মারফু এর নির্দেশের অন্তর্ভুক্ত। এজন্যই উম্মতের প্রায় সব আয়িম্মা মুজতাহিদীন একথায় একমত যে, বিয়ের জন্য সাক্ষী শর্তাবলীর অন্তর্ভুক্ত, যা ছাড়া বিয়ে অনুষ্ঠিত হয় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান